• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বাস বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩

বাস বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাস বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মেঘনা সেতুর ওপর মহাসড়কের মাঝপথে একটি বড় বাস বিকল হয়ে চাকা লক হয়ে যাওয়ার পর এ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস ভোরে মেঘনা সেতুর ওপর পৌঁছালে হঠাৎ বিকল হয়ে পড়ে। এ সময় বাসটির চাকা লক হয়ে মহাসড়কের মাঝখানে আটকে যায়। এতে ঢাকা অভিমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে ধীরে ধীরে যানজট মেঘনা সেতু এলাকা ছাড়িয়ে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।

যানজটে আটকে পড়া বাসচালক রফিকুল ইসলাম বলেন, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এসে যানজটে পড়েছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। কী কারণে যানজটের সৃষ্টি হয়েছে, তা জানি না।

ট্রাকচালক নাছির উদ্দীন বলেন, আনারপুরা এলাকার জেএমআই পাম্প থেকে যানজটে পড়েছি। সেখান থেকে ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ভোর পৌনে ৬টার দিকে একটি বড় বাস মেঘনা সেতুর ওপর মহাসড়কের মাঝখানে বিকল হয়ে চাকা লক হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রেকার দিয়ে বাসটি সরানোর চেষ্টা চলছে। যানজট নিরসনে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, বিকল বাসটি দ্রুত সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দীর্ঘ যানজটের কারণে মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com