• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে এসআইয়ের মৃত্যু

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে আইপিএস মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া (পুলিশের উপপরিদর্শক) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান টিটন মিয়া ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিতে শনিবার নিজ বাড়িতে আসেন এসআই আসাদুজ্জামান টিটন। সন্ধ্যার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে তিনি বাড়িতে থাকা আইপিএস মেরামতের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আ/আ