• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেফতার ৫

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেফতার ৫

ট্রেনে ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরি, মূল হোতাসহ গ্রেফতার ৫

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। এদের মধ্যে মূল হোতও রয়েছেনে।

রোববার (২০ সেপ্টেম্বর) তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি দক্ষিণপাড়ার কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা শহরের পুলিশ লাইন সংলগ্ন আদর্শপাড়া মহল্লার সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মন্ডলপাড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেকুরটারী এলাকার কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর উপজেলার ফুলসর পশ্চিমপাড়ার কুটি মিয়া মোল্লার ছেলে রুহুল আমিন (৫৯)।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী বলেন, ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম ব্লকেড সৃষ্টি করে যাত্রীদের মালামাল চুরির সিন্ডিকেটের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানায় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com