• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৪
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৪

গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিঠি দিয়েছিল। তবে আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না পাওয়া পর্যন্ত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

রোববার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়ায় মরিয়মের মৃত্যুর পর ফের আলোচনায় এসেছেন সাতক্ষীরার এই সংসদ সদস্য।

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা হয়। ওই ঘটনার পর নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com