• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি লেবার পার্টির

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩১
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩১

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি লেবার পার্টির

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত না করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১০ দফা দাবি জানিয়েছে দলটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে লেবার পার্টির নেতারা এসব দাবি জানান।

এ সময় সিইসির কাছে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ রাখার দাবিও জানানো হয়েছে।

স্মারকলিপিতে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত বাংলাদেশি ভোটারদের স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। এ জন্য জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দিয়েছে দলটি।

এ ছাড়া প্রবাসী ভোটারদের এনআইডি ও ভোটার তথ্য যাচাই করে সংশ্লিষ্ট ভোটার এলাকা ও ওয়ার্ডের সঙ্গে যুক্ত করা, নিরাপদ ও নিরীক্ষাযোগ্য অনলাইন নিবন্ধন ও ব্যালট ব্যবস্থাপনা, দ্বৈত ভোট প্রতিরোধ এবং প্রয়োজনীয় আইন-বিধি সংশোধনের দাবি জানানো হয়েছে। দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে তথ্য ও নাগরিক সহায়তা, সময়সীমাভিত্তিক রোডম্যাপ এবং প্রয়োজনে সীমিত পরিসরে পাইলট প্রকল্প চালুর প্রস্তাবও রয়েছে।

ইরান বলেন, সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নেওয়ায় নির্বাচন কমিশনকে তারা ধন্যবাদ জানিয়েছেন। একইভাবে স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এ বিষয়ে দলটি আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com