• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৮
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৮

965558474

গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা

সিলেট প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদল নামধারী বহিরাগতদের হামলায় একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। এসময় একাধিক শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্চিত করে বহিরাগতরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬ইং) দুপুর ১২টায় এঘটনা ঘটে।
স্থাণীয় ১০/১২ জন বহিরাগত ছাত্রদল পরিচয় দিয়ে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠান স্কুলে উপস্থিত হয়। তারা কলেজের অনুষ্ঠানের পূর্বে তাদের অনুষ্ঠান করতে চায়। এসময় শিক্ষকবৃন্দ কলেজের অনুষ্ঠানের পরে তাদের অনুষ্ঠান করার জন্য বোঝান। পরে কলেজের অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরে বর্হিরাগতরা একাদশ শ্রেণির অনুষ্ঠান স্থালের বাইরে ভাংচুর শুরু করে। তাদের নিবৃত্ত করতে গেলে তাদের হামলায় একাধিক শিক্ষক শারীরিক ভাবে লাঞ্চিত হোন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলতে তিনি জানান,কলেজে হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, কলেজ কর্তৃপক্ষ হতে কোন অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com