• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৪
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৪

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

আগামী দিনে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত যৌথ উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন প্রতিরক্ষা উপদেষ্টা।

বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com