• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৮
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৮

ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
‘ছেলেদেরই সব মজা করতে হবে কেন?’ মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা নিয়ে এমনই মজার মন্তব্য করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এর জন্য মার্শাল আর্ট শিখেছেন তিনি।

সম্প্রতি ‘এনডিটিভি যুবা ২০২৬’-এ অতিথি হয়ে এসে সেই অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী।

‘ভেট্টুভাম’ অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি একটি সিনেমা। এতে ভি আর দিনেশ ও আরিয়ার সঙ্গে অভিনয় করছেন শোভিতা। তার মতে, দীর্ঘদিন পর ভারতীয় দর্শক এমন ধরনের সিনেমা দেখতে চলেছেন। সিনেমাটির জন্য মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা তার কাছে শুধু শারীরিক প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকেনি, বরং মানসিকভাবেও তাকে বদলে দিয়েছে।

শোভিতা বলেন, ‘এই সিনেমার মাধ্যমেই মার্শাল আর্টের সঙ্গে আমার পরিচয় হয়েছে। ভারতে কলারিপায়াত্তু, মল্লখম্বের মতো অসাধারণ কিছু মার্শাল আর্ট রয়েছে। আমার মনে হয় সবারই অন্তত একবার চেষ্টা করে দেখা উচিত। বিষয়টি যথেষ্ট অবমূল্যায়িত।’

তিনি আরও বলেন, ‘শারীরিক গঠন ও ফিটনেস একদিক। কিন্তু এটি আমার মনকে এমনভাবে বদলে দিয়েছে, যা আমি আগে ভাবিনি।’

প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভিতা। তবে নাচ ও মার্শাল আর্টের মধ্যে একটি বেছে নিতে বলা হলে এখন মার্শাল আর্টকেই বেছে নেবেন বলে জানান তিনি।

বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’
হেসে অভিনেত্রী বলেন, ‘আমি ভাবিনি এমন উত্তর দেবো। কিন্তু মার্শাল আর্ট আমার উত্তেজনা ও মানসিক চাপ এমনভাবে কমিয়ে দেয় যে নিজেকে খুব হালকা মনে হয়। আমার মা অবশ্য এই উত্তর শুনে খুশি হবেন না। কিন্তু ছেলেদেরই সব মজা করতে হবে কেন?’

‘ভেট্টুভাম’ পরিচালনা করছেন পা রঞ্জিত। সিনেমাটিতে অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন সময়কে একটি গল্পের সূত্রে যুক্ত করা হয়েছে। মার্শাল ঐতিহ্য, ক্ষমতার লড়াই ও টিকে থাকার গল্প উঠে আসবে এতে। চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com