• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৫
আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৫

সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে গ্রহণ করার সিদ্ধান্ত নেন: শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। এবার আবেদনময়ী সাজে একের পর এক ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ করে আবারও নজর কেড়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও সাজপোশাক নিয়েও নিয়মিত ভক্ত-অনুরাগীদের নজর কাড়েন শ্রাবন্তী। এবারও তার ব্যতিক্রম নয়; নতুন ছবিতে সেই পরিচিত মুগ্ধতা খুঁজে পেয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

অভিনেত্রী ভক্ত-অনুরাগীদের মাঝে মোহনীয় সাজে তার নতুন ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন। মাত্র ২৩ ঘণ্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া পড়েছে ১০ হাজারের বেশি।

সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর অনুসারীর সংখ্যা নেহাত কম নয়। তাই তার নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন ছবিগুলো প্রকাশের পরপরই প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।

ছবিতে শ্রাবন্তীকে দেখা গেছে আবেদনময়ী পোশাকে নজরকাড়া সাজে। খোলা চুল, কালো টপসে পরিপাটি সাজ আর আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে যেন অন্যরকম মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। তার রূপে মুগ্ধ হয়ে ভক্ত-অনুরাগীদের অনেকেই ভালোবাসা ও প্রশংসা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ করে শ্রাবন্তী লিখেছেন—‘সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’

অভিনেত্রীর এ বার্তার পাশাপাশি তার সাজও নজর কেড়েছে নেটিজেনদের। কেউ প্রশংসা করেছেন তার সৌন্দর্যের, আবার কেউ মুগ্ধ হয়েছেন আত্মবিশ্বাসী উপস্থিতিতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com