• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ২:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ২:৪৫

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

 

বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্পের আবহ ধরে রেখে নির্মিত এই রিমেকে তিনি একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবে মৌ খানের অনুরাগীদের জন্য চমকের এখানেই শেষ নয়; চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার আরেকটি নতুন চলচ্চিত্র।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। অর্থাৎ, মাত্র কয়েক দিনের ব্যবধানে একই মাসে দুটি ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে রুপালি পর্দায় নিজের উপস্থিতি ধরে রাখছেন এই অভিনেত্রী।

সিনেমাটি আশাবাদী জানিয়ে মৌ বলেন, ‘একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এ মাসে আমার যে দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে, দুটিতেই দর্শকরা আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায় আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি।

চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। নব্বইয়ের দশকের সেই কালজয়ী আবহের সঙ্গে জড়িয়ে থাকতে পারাটাই আমার জন্য অন্যরকম এক ভালো লাগার ছিল। অন্যদিকে, পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সঙ্গে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দুটি চরিত্রই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।’

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করা মৌ খান একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন। বর্তমানে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ শিরোনামের ওয়েব ফিল্ম। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com