• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ২:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ২:৫৩

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে ইস্তান্বুলে আইনমন্ত্রী

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’-এ যোগ দিতে তুরস্কের ইস্তান্বুলে পৌঁছেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে তিনি ইস্তান্বুলে পৌঁছান। বিমানবন্দরে আইনমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের বিচার মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সেদাত আয়্যিলদিজ।

এ সময় সামিটে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী মাজহার আল-ওয়াইসের সঙ্গেও সাক্ষাৎ হয় আইনমন্ত্রীর। দুই দেশের মন্ত্রী বাংলাদেশ ও সিরিয়ার ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় বাংলাদেশ ও সিরিয়ার জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব এবং মুসলিম ভ্রাতৃত্ববোধের বিষয়টিও গুরুত্ব পায়।

আগামী ৮ ও ৯ অক্টোবর ইস্তান্বুলে অনুষ্ঠিত হবে ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’। এতে বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদ এবং বিচার ও আইনসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

সামিটে আন্তর্জাতিক বিচারব্যবস্থা, ন্যায়বিচার, আইনের শাসন এবং বিচারিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগামীকাল (৮ অক্টোবর) সামিটের উদ্বোধনী অধিবেশনে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com