• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৩:৫৯
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৩:৫৯

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

 

খুলনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। প্রায় প্রতিদিনই খুন, গুলি বিনিময়, সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি পুলিশ সদস্যরাও হামলার শিকার হচ্ছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের স্পেশাল অপারেশন শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফেরার পথে পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে (৪৩) কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। এ সময় তার দুই হাতের কবজির ওপর চাপাতি দিয়ে কুপিয়ে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
এদিকে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ।

৯ অক্টোবর রাতে জেলা পুলিশের ডিএসবি পুলিশ সুপার স্বাক্ষরিত দাপ্তরিক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়–চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। চলমান পরিস্থিতিতে বিশেষ অভিযান কিংবা অন্যান্য দায়িত্ব পালনকালে রাতে কোনোভাবেই পুলিশ সদস্যরা যেন একা চলাচল না করেন। এ ব্যাপারে ইউনিটপ্রধানদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর থেকে মাদক নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের স্পেশাল অপারেশন শুরু হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com