• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৩:০৮
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৩:০৮

আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (১১ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের নির্ধারিত সভায় এ সিদ্ধান্ত হয়।

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আখতার হোসেন এমপির সঞ্চালনায় সভায় অংশ নেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত।

সপ্তাহব্যাপী কর্মসূচিতে যা থাকছে-

১. আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট ও গগণসংযোগ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির শীর্ষ নেতারা।

২. আগামী ৩০ অক্টোবর উল্লিখিত জনসংশ্লিষ্ট বিষয়ে শাহবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

৩. আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিয়োজিত থাকবেন। শীর্ষ নেতারা স্ব-স্ব নির্বাচনি আসনে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

৪. কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষিত হবে।

৫. আরও ১০০টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীর তালিকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রস্তুতকরণের কাজে গতি বাড়ানো হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com