• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬’-এর মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের উদ্বোধন

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৮:০১
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৮:০১

ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬’-এর মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের উদ্বোধন

 

নিজস্ব প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬’-এর মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ঢাকা মহানগরীর তেজগাঁও ২৫ নম্বর ওয়ার্ডের শাহীনবাগ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এমপি।
এ উপলক্ষে সোমবার মাননীয় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির উপস্থিতিতে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে যুক্ত হন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। একই সঙ্গে ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬-এর মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মীরাও অনলাইনে অংশগ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় শাহীনবাগের শিয়া মাজারের ঢাল, হযরত আলী রোডে ২৫ নম্বর ওয়ার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় সংশ্লিষ্ট নেতাকর্মী, তথ্য সংগ্রহকারী কর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আলহাজ্ব এল রহমান, নুরুল হক নুরু, মায়ের ডাকের আন্তর্জাতিক সম্পাদক রিমোন ইসলাম এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংসদ সদস্য তুলি বলেন, জনকল্যাণমূলক এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে মাঠপর্যায়ে সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, একটি কার্যকর ও জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে প্রকৃত তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্ধারণ এবং তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় ফ্যামিলি কার্ড শুমারি–২০২৬-এর কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে যাবে এবং এ উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সংশ্লিষ্ট কর্মী ও স্থানীয় জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত করা হয়।
জনগণের কল্যাণে, মানুষের পাশে—আমাদের অঙ্গীকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com