শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিআরটিএ ঢাকা মেট্টো সার্কেল-১ এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো মসিউর রহমান শিক্ষার্থীদের বলেন, সড়কে শৃঙ্খলার সঙ্গে নিরাপদে চলাচল করা শিক্ষার্থীদের দায়িত্ব।
কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মো. জিয়াউর রহমান, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুল্লাহ আল নোমান, মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান, নিরাপদ সড়কের কর্মী সফরা জাহান সেবা।
পরিবহনব্যবস্থা বিশ্লেষক পার্থ সারথি দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, সিগন্যাল মেনে চলা, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন প্রশিক্ষকরা।













