• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৯:১৭
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৯:১৭

NCP 1

এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নতুন করে ঢেলে সাজানো হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি।বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়ক,সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মুখ্য সংগঠক এবং মুখপাত্রের পদ।বহাল থাকছে আহ্বায়ক ও সদস্য সচিব,যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদ।

এক্ষেত্রে সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুই জন, আর দুই জন সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদে আসছে নতুন মুখ। এছাড়াও বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পাচ্ছেন একাধিক নেতা।

দলীয় সূত্র জানিয়েছে পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেনই থাকছেন।আর নতুনভাবে সামনে আনা হচ্ছে হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।সাংগঠনিক কাজকে গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলীয় সূত্র।এর মাধ্যমে জুলাইয়ের পরিচিত মুখদের গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে। দুই-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে তা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলোচনায় যারা

এনসিপির রাজনৈতিক পর্ষদ সূত্র জানায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে অভ্যন্তরীণভাবে আলোচনায় আসছেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হচ্ছেন আলোচিত দুই নেতা

এনসিপির রাজনৈতিক পর্ষদ সূত্র আরও জানিয়েছে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হচ্ছে।এই পদেরে বাইরেও বিভিন্ন সহযোগী সংগঠনের দেখভাল করবেন তারা।

নতুন রূপ পাচ্ছে রাজনৈতিক পর্ষদ

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য বর্তমান সংখ্যা ১৬ জন।পদাধিকার বলে দলের আহ্বায়ক ও সদস্য সচিব এই ফোরামের সদস্য৷ নতুন করে তাদের দুই জনের সঙ্গে পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও শীর্ষ পদে থাকছেন। আর পর্ষদের অন্য ১০ সদস্য যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাচ্ছেন।

তারা হলেন আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম৷

সুপার সিক্স নিয়ে বিভ্রান্তি?

এনসিপির বর্তমান সাংগঠনিক কাঠামোতে আহ্বায়ক-সদস্য সচিবের পর মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক (২ জন), মুখপাত্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক (২ জন), সিনিয়র যুগ্ম সদস্যসচিব (২ জন) ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক—এই ১১টি পদ গুরুত্বপূর্ণ।বেশ কয়েকটি গণমাধ্যমে এই পদগুলোকে এনসিপির সুপার ‘ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।তবে এ ধরনের তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার।

বুধবার (১৪ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন এনসিপিতে ‘সুপার ইলেভেন’ বা ‘সুপার সিক্স’ বলতে কিছু নেই।দলের রাজনৈতিক পর্ষদের ১৬ জন সদস্যই সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতা। তাই এ ব্যাপারে কোনও ধরনের বিভ্রান্তির অবকাশ নেই।তিনি এ ব্যাপারে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com