• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

যুক্তরাজ্যে কুলাউড়ার এমপি শওকতুল ইসলাম শকুকে নাগরিক সংবর্ধনা

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৬:০৮
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৬:০৮

 

বিশেষ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
যুক্তরাজ্যে বসবাসরত কুলাউড়াবাসীর উদ্যোগে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের রিজেন্ট পার্ক মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী কুলাউড়াবাসীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্রবাসী কুলাউড়াবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বক্তারা কুলাউড়ার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রগতি এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর নেতৃত্বে কুলাউড়ার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রবাসীদের সম্পৃক্ততা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু আয়োজক ও উপস্থিত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কুলাউড়ার যেকোনো উন্নয়ন ও অগ্রগতিতে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান অনস্বীকার্য।

তিনি কুলাউড়ার সুষম ও টেকসই উন্নয়নে প্রবাসীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রবাসীদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সাহেদ উদ্দিন চৌধুরী ও ভিপি আব্দুল মুহিত সুহেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বি এন পির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন।

সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী।

সভায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব‍্যে রাখেন যুক্তরাজ‍্যে


বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খসরুজ্জামান খসরু, বিসিএ এর সাবেক সভাপতি এম এ মুনিম, ব্রিটিশ বাংলা ক‍্যাটারস এসোসিয়েশনের সভাপতি ড. শাহানুর খান, কেমডেন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর নাদিয়া শাহ, টাওয়ার হ‍্যামলট কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলর সাবিনা আক্তার, বিশিষ্ট কমিউনিটি ব‍্যাক্তিত্ব সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট প্রেজেন্টার মিসবাহ জামান,
কমিউনিটি ব‍্যাক্তিত্ব
মিসবাহ কামাল, রেজাউল হায়দার চৌধুরী রাজু, ড. সাইফুল আলম চৌধুরী, অদুদ আলম অদুদ, প্রফেসর কমর উদ্দিন জামাল, প্রফেসর আব্দুল আহাদ, অধ্যক্ষ খন্দকার আব্দুল ওয়াহিদ সরোয়ার, তাকওয়া চৌধুরী শাহীন খান, ইমতিয়াজ আহমেদ রানা, সেলিম আহমেদ, সৈয়দ বেলাল আহমেদ, শাকীল আহমেদ চৌধুরী, সৈয়দ৷ ফুল মিয়া মিয়া, রোমান আহমেদ, নজুরুল ইসলাম খান, আহবাব হোসেন খান বাপ্পী,কামাল ইবনে চৌধুরী, আজিম উদ্দিন, সারোয়ার আহমেদ, খন্দকার আব্দুল করিম নিপু, অলিউর রহমান চৌধুরী, কায়ছুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, আক্তার হোসেন, শহিদুল ইসলাম মামুন,
মো: ফয়জুল হক, শামসুর রহমান মাহতাব, সোহেল আহমেদ সাদিক, কমিউনিটি নেতা মোস্তফা আব্দুল মালিক, শাহজাদা খান, আবুল লেইছ৷ মুন্সী, আ ফ ম নুরুল আফসার, এমদাদুল মান্নান চৌধুরী তাহরাম, জাহাঙ্গীর আলম শাহাজাহান, আব্দুর রহমান, ফারুক আহমেদ, আব্দুল কাদির, হাবিবুর রহমান শামীম, আতিকুর রহমান জুয়েল, ইসলাম উদ্দিন, মাওলানা আব্দুল জলিল, সজিবুর রহমান সজিব,
সৈয়দ আহবাব হোসেন, টিপু চৌধুরী, আবুল খায়ের, মামুনুর রশিদ মামুন, কামরুজ্জামান সোহেল, সাইফুর রহমান রবিন, আসকর চৌধুরী বাবলু, বাবলুর রহমান,দেওয়ান মইনুল হক উজ্জ্বল, শফিকুর রহমান, আলতাব হোসেন, শাহিন খান, শোয়েব খান, এবাদুর রহমান, নাজমুল ইসলাম নাজ, তাজুল ইসলাম, রায়হান বকস,
পায়েল আহমদ, মোক্তার হোসেন, জাকির চৌধুরী, নাজমুল হোসেন প্রমুখ।

পরে উন্মুক্ত আলোচনা, পারস্পরিক কুশল বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম