• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৩:২৪
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৩:২৪

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নবনিযুক্ত তথ্য কমিশনাররা জনগণের অবাধ তথ্য অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে, গতকাল শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের এ পদগুলোতে নিয়োগ দেন। সূত্র: বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম