শীর্ষ খবর, একটি আধুনিক অনলাইন সংবাদপত্র, যেখানে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও সমসাময়িক নানা বিষয়ে নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করা হয়। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের কাছে দ্রুত ও সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এর প্রধান লক্ষ্য।
যোগাযোগের ঠিকানাঃ
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬ ইংলান্ড অফিস: Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom ই-মেইল:[email protected]
নেত্রকোনার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (২৮) এক দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে পুলিশের পক্ষ থেকে তাকে সাত দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার এসআই আসাদুল ইসলাম। তিনি জানান, রবিবার (১৮ অক্টোবর) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছিল। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালত ২৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করেন।
এদিন দুপুর ২টা থেকে আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এ মামলায় শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। তিনি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।
এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি দুর্গাপুরে ছুটিতে বাড়িতে আসা পুলিশের এসআই মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলায় ১৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে বের হন অপূর্ব।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।