• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

পচিঁশ বছরের আক্ষেপ ঝেড়ে ফেললেন দিয়া মির্জা

প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৪:৩০
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৪:৩০

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
কিছু সিনেমা মুক্তির সময় খুব বেশি সাড়া পায় না। সময়ের সঙ্গে সেগুলোই দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। দিয়া মির্জা ও আর মাধবন অভিনীত ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ তেমনই একটি সিনেমা। মুক্তির ২৫ বছর পরও দর্শকের মনে রয়ে গেছে এই রোমান্টিক সিনেমার রেশ। তবে সিনেমাটির দুই তারকাকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন দিয়া মির্জা।

২০০১ সালে মুক্তি পায় গৌতম মেনন পরিচালিত ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। সিনেমাটিতে রিনা চরিত্রে অভিনয় করেন দিয়া। মাধবনের চরিত্রের নাম ছিল ম্যাডি। সাইফ আলী খানও অভিনয় করেছিলেন এতে। মুক্তির সময় বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি সিনেমাটি। পরে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে তরুণ দর্শকের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে এটি। প্রেমের গল্প ও গান সিনেমাটিকে আলাদা পরিচিতি দিয়েছে।

সম্প্রতি সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘স্ক্রিন স্পটলাইট’ নামক একটি বিশেষ সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন দিয়া। তার কথায়, এত বছর পেরিয়ে গেলেও কোনো নির্মাতা তাকে আর মাধবনের সঙ্গে জুটি করে সিনেমায় নেওয়ার কথা ভাবেননি। বিষয়টিকে দুঃখজনক বলে মনে করেন তিনি।

দিয়া বলেন, ‘মাধবনের সঙ্গে আবার কাজ করতে চান তিনি। তবে সেটি ‘রেহনা হ্যায় তেরে দিল মে’র দ্বিতীয় কিস্তি হতে হবে, এমন কোনো শর্ত নেই। প্রেমের গল্প হলে অন্য সিনেমাতেও একসঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। দর্শক তাদের জুটিকে আবারও গ্রহণ করবেন বলে তার বিশ্বাস।’

মাধবনকে নিয়ে দিয়া জানান, ‘সময়ের সঙ্গে দুজনই বদলেছেন। অভিনয়জীবনে আরও অভিজ্ঞ হয়েছেন তারা। এখন আবার একসঙ্গে পর্দায় কাজ করলে অভিজ্ঞতাটি হবে অন্য রকম। মাধবনের অভিনয় ও ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন তিনি।

দিয়ার অভিনয়জীবনের শুরুতেই গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিল ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। সিনেমাটি তাকে নতুন পরিচিতি দেয়। এত বছর পরও দর্শকের ভালোবাসা পাচ্ছে এটি। তাই পুরোনো জুটিকে আবার পর্দায় দেখার আগ্রহও রয়ে গেছে ভক্তদের মধ্যে। এখন অপেক্ষা, কোনো নির্মাতা সেই সুযোগ তৈরি করেন কি না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম