• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনদুর্ভোগ নিরসন না করে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার: জামায়াত আমির

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৯:৩৯
আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৯:৩৯

জনদুর্ভোগ নিরসন না করে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত সরকার জামায়াত আমির
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, জনদুর্ভোগ কমানো ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে। এ পরিস্থিতিতে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান পোস্টে উল্লেখ করেন, পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৪ নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে। এ ঘটনা থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট হয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতির ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এর পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকটও রয়েছে। এসব সমস্যা সমাধান এবং অপকর্ম দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম