• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ২:০০
আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ২:০০

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি মন্ত্রীর খোঁজ খবর নেন।

রাষ্ট্রপতির প্রেস উইং তা নিশ্চিত করেছেন।

ড. মঈন খান বর্তমানে হাসপাতালের করোনারি পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন। বুকে ব্যথা অনুভব করায় বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম