• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘আমরা নির্দোষ’

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:০১
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৩:০১

কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘আমরা নির্দোষ’
 
কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘আমরা নির্দোষ’
কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘আমরা নির্দোষ’

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন।

এসময় বিচারক কাঠগড়ায় থাকা আসামিদের কাছে জানতে চান, আপনারা দোষী, না নির্দোষ? তখন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলতে থাকেন, ‘নির্দোষ, অবশ্যই নির্দোষ এবং আমরা নিরপরাধ। আমাদের অভিযোগ প্রত্যাহার চাই।’

আদালত সূত্রে জানা গেছে, কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানসহ নয়জনকে আদালতে হাজির করা হয়। এই মামলায় জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা দেন।

তবে আসামি বদিউল আলম আদালতে উপস্থিত না থাকায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ ছাড়া এই মামলায় শেখ হাসিনাসহ ২২ আসামি পলাতক থাকায় তারা আদালতে উপস্থিত ছিলেন না।

পরে ১১ আসামির পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখি ও গাজী ফয়সাল ইসলামসহ একাধিক আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানিতে তারা জানান, এই মামলায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। ন্যায় বিচারের স্বার্থে তাদের অব্যাহতি প্রত্যাশা করা হচ্ছে।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১১ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ সময় সেখানে সাজ্জাদ ও শাহিন নামের আরও দুজন আহত হন।

নিহত হোসেনের মা মোসাম্মৎ রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

পরবর্তীতে মামলাটি তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরামুজ্জামান।

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম