• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

হাসপাতালে ভর্তি ফুপুর চিকিৎসার টাকা নিয়ে যাওয়া হলো না হাফেজ ইউসুফের

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১১:০৭
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১১:০৭

হাসপাতালে ভর্তি ফুপুর চিকিৎসার টাকা নিয়ে যাওয়া হলো না হাফেজ ইউসুফের
 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
হাসপাতালে ভর্তি ফুপুর চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন ১৯ বছর বয়সী ইউসুফ আলী। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারান তিনি। সোমবার (২৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চিটাগাং রোড-নারায়ণগঞ্জ সড়কের মোজাফফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইউসুফ আলী রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী গ্রামের প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ায় ফুপা আব্দুস সাত্তারের বাড়িতে থাকতেন। সম্প্রতি স্থানীয় একটি মাদ্রাসা থেকে হাফেজি পড়াশোনা শেষ করেছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হন ইউসুফ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।
ইউসুফের ফুপা আব্দুস সাত্তারৎ বলেন, আমার স্ত্রী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি। তাঁর অপারেশন হয়েছে। চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন হওয়ায় ইউসুফকে ১৫ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসতে বলেছিলাম। সকাল ৬টায় সে টাকা নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুরেও হাসপাতালে না পৌঁছালে আমরা তাকে খুঁজতে থাকি। পরে স্থানীয় অটোচালকদের মাধ্যমে জানতে পারি, এই বয়সের এক ছেলে দুর্ঘটনায় পড়েছে। থানায় গিয়ে ছবি দেখে ইউসুফকে শনাক্ত করি।
তিনি আরও বলেন, ইউসুফ ওর বংশের বড় সন্তান। মৃত্যুর খবরে ওর মা ও দাদি ভেঙে পড়েছেন। আমরা এখনো ওর আব্বাকে বিষয়টি জানাইনি। কীভাবে জানাব, কিছুই বুঝতে পারছি না।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলীর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের লোকজন এসেছেন। এ বিষয়ে আমরা কাজ করছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম