• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ২:৪১
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ২:৪১

প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

দুর্নীতির মামলায় ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই প্রার্থী সঞ্জয় দাস ও আবু সালেহ মো. মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আদালত দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আবেদনে বলা হয়, সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে সঞ্জয় দাস ও আবু সালেহ মো. মুসা অসৎ উপায়ে আর্থিক সুবিধা অর্জনের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করেন। তারা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করে সেগুলো প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করেন। এর মাধ্যমে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করেন এবং ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেন।

এভাবে সঞ্জয় দাস ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং আবু সালেহ মো. মুসা পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে তারা চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতাসহ সরকারি অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

আ/আ
 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম