• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

স্থানীয় সরকার কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:১০
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১২:১০

স্থানীয় সরকার কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রণীত প্রশিক্ষণ ম্যানুয়াল বিষয়ে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) তৃতীয় তলার সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন গো ফর ইমপ্যাক্ট কর্মসূচির আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) জনাব মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব আজমান আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এনআইএলজির প্রশিক্ষণ ও পরামর্শ বিভাগের পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. কায়েসুজ্জামান। ম্যানুয়ালের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন তিনি এবং এনআইএলজির সহকারী পরিচালক জনাব মনিকা মিত্র।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. আমিনুল ইসলাম বলেন, মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতিকে বিজ্ঞানসম্মত চর্চার সঙ্গে যুক্ত করার উপায় আমাদের প্রণয়ন করতে হবে, যাতে পরিবেশের ওপর সঠিক ও ইতিবাচক প্রভাব নিশ্চিত করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব আজমান আহমেদ চৌধুরী বলেন, আজকের এই আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তৃণমূল পর্যায়ে জলবায়ু-সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে
এনআইএলজির সাথে কাজ করে যাবে ওয়াটারএইড বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে জনাব মো. কায়েসুজ্জামান বলেন, এই ম্যানুয়ালগুলো এনআইএলজির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় সরকার প্রতিনিধি ও কর্মকর্তারা জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে পারেন।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পানিসম্পদ পরিকল্পনা সংস্থা, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া) ও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা অংশ নেন।

এছাড়া নওগাঁ ও সাতক্ষীরা জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা ও কোইকা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্যানেল আলোচকগণ নতুন প্রশিক্ষণ ম্যানুয়ালের ওপর তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।

বক্তারা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ ম্যানুয়াল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এই ম্যানুয়ালের আলোকে এনআইএলজি চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত নওগাঁ ও সাতক্ষীরা জেলার ৫৫১ জন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ১৫টি ব্যাচে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

গো ফর ইমপ্যাক্ট (GO4IMPact) প্রকল্প সম্পর্কে গো ফর ইমপ্যাক্ট (GO4IMPact) প্রকল্পের লক্ষ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে ন্যায্য ও জলবায়ু সহনশীল মৌলিক সেবা নিশ্চিত করা। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাঠপর্যায়ে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে রূপান্তর (সাতক্ষীরা) ও ইএসডিও (নওগাঁ)।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম