• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি

প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ১:৫৬
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ১:৫৬

জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাব ডিজি।

তিনি বলেন, এ নিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। কেননা, জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে, যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‍্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। প্রতিমা বিসর্জনের দিন র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি।