• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১:৫৪
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১:৫৪

আবারও চালু হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেসবুক পেজ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসিয়াল অফিসিয়াল ফেসবুক পেজটি পুনরায় চালু করা হবে। ট্রাস্টের উপবৃত্তি ও বিবিধ আর্থিক সহায়তায় সেবা গ্রহীতাদের সেবা প্রদানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেককে পাঠানো হয়েছে।

এতে জানা যায়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসিয়াল ফেসবুক ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট/Prime Minister’s Education Assistance Trust’ পেজটি গত ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট এরপর থেকে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মিজ স্মৃতি কর্মকারের মৌখিক নির্দেশে বন্ধ রাখা হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি ও বিবিধ আর্থিক সহায়তায় সেবা গ্রহীতাদের সেবা দেওয়ার জন্য ট্রাস্টের অফিসিয়াল ফেসবুক পেজটি পুনরায় সক্রিয় করা প্রয়োজন।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম