• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:০৫
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:০৫

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাবাদে আরো সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সিএমপির বাকলিয়া থানার একটি ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পরে দুই মামলায় তার রিমান্ড মঞ্জুর করে আদালত। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার বাবলাকে বহনকারী একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়।

এতে বাবলা বেঁচে গেলেও দুজন নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সরোয়ার বাবলা ৫ নভেম্বর ২০২৫ বিএনপির নগর আহ্বায়ক ও এরশাদ উল্লাহর সঙ্গে গণসংযোগে গেলে বায়েজিদের ওয়াজেদিয়ায় তার পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। এ ঘটনায় বাবলা নিহত হন এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

গত ২৯ জুলাই রাতে ভারত পালিয়ে যাওয়ার সময় যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে চট্টগ্রাম ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

একই দিন অপর সন্ত্রাসী রায়হান আলম পুলিশের হাত থেকে বেঁচে যান।
আ/আ
 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম