• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রংপুর সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৪

প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:০৮
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:০৮

রংপুর সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৪
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় নারীসহ অন্তত আরো ১২ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৩৫) ও গোলাপী বেগম (৪৮) এবং উলিপুর উপজেলার বাসিন্দা বাসের সহকারী আপেল মাহমুদ (২৫)।

নিহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি। 
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম