• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৪:০০
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৪:০০

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চাইনা মার্কেট’।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন মেসার্স মিজান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে মিজানুর রহমান বলেন, এ মার্কেটে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দেশি পণ্য বিক্রির সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় পছন্দের পণ্য সহজেই কিনতে পারবেন। এটি সম্পূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মার্কেট হিসেবে পরিচালিত হবে।

তিনি বলেন, মার্কেটে কোনো ধরনের মাদক, মদ, জুয়া, নাচ কিংবা উচ্চ শব্দে গান-বাজনার আয়োজন করা হবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হবে। ইসলামী শরিয়াহবিরোধী কোনো কার্যক্রমও এখানে পরিচালিত হবে না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় শিশু-কিশোরদের পড়াশোনার পরিবেশ বজায় রেখেই মার্কেটের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাহেদ, সাবেক ছাত্রদল নেতা মো.ফারহান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম