• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যুবদলকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না: মুন্না

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:০৩
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:০৩

 

মৌলভীবাজার প্রতিনিধি
ছবি : সংগৃহীত
যুবদলকে কখনোই প্রতিদ্বন্দ্বী মনে না করতে বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

মুন্না বলেছেন, যুবদলকে কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করবেন না, এরা আপনাদেরই ভাই।

তিনি বিএনপির নেতা-কর্মীকে দলীয় স্বার্থে যুবদলের নেতা-কর্মীদের সব ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মোহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী প্রমুখ।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহসাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, মাহবুবুর রহমান, সহপ্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার।

অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার যুবদলের সকল ইউনিট কমিটির নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে প্রাক্তন যুবদল নেতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম