• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

দুধের মতো ফর্সা তামান্নার শরীর, জবাবে যা বললেন অভিনেত্রী

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:২০
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ৬:২০

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
‘স্ত্রী ২’ সিনেমার জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এ তামান্না ভাটিয়ার নাচ মুগ্ধ করেছিল দর্শকদের। সেই নাচের প্রশংসা করতে গিয়ে অভিনেতা অন্নু কাপুরের একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। তামান্নার সৌন্দর্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘কী দুধিয়া বদন!’ অর্থাৎ দুধের মতো ফর্সা শরীর। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, একজন অভিনেত্রীর অভিনয় ও নাচের প্রশংসা করতে গিয়ে তার শরীর নিয়ে মন্তব্য করার প্রয়োজন কী?
প্রায় এক বছর পর সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন তামান্না। সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট ২০২৬ অনুষ্ঠানে চেহারা ও শরীর নিয়ে মানুষের নানা মন্তব্য কীভাবে সামলান, এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।
জবাবে তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের কাজ হলো মানুষের কথা শোনা। তবে সব মন্তব্যকে সমান গুরুত্ব দেওয়া উচিত নয়। কোন কথা মনে রাখতে হবে আর কোনটি উপেক্ষা করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়াটাই গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘এসব বিষয়কে গুরুত্ব দিতে শুরু করলে হয়তো জীবনে এগিয়ে যেতে পারব না।’
অভিনেত্রী আরও জানান, অন্যের মন্তব্য নিয়ে পড়ে থাকার চেয়ে নিজের কাজের দিকেই মনোযোগ দিতে চান তিনি। কোন সিনেমায় অভিনয় করবেন, কী ধরনের কাজ তৈরি করবেন এবং কীভাবে অভিনয়জীবনকে আরও এগিয়ে নেবেন– এসব ভাবনাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, বিতর্কের পর অন্নু কাপুর জানিয়েছিলেন, তামান্নার সৌন্দর্য ও নাচের প্রশংসা করতেই তিনি কথাটি বলেছিলেন। তার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাইতেও রাজি ছিলেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম