শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
‘কমেন্টের ঘর দেখুন’ নুসরাত ফারিয়ার এমন বার্তা দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, মন্তব্যের ঘরে আবার কী রহস্য লুকিয়ে রেখেছেন অভিনেত্রী? তবে রহস্যের সমাধান করতে খুব বেশি সময় লাগবে না। কারণ, মন্তব্যের ঘরেই নিজের নতুন ইউটিউব চ্যানেলের সংযোগ দিয়ে রেখেছেন তিনি!
বড় পর্দার পর এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের নামে খুলেছেন ইউটিউব চ্যানেল। সম্প্রতি নিজের দুটি ছবি প্রকাশ করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘মন্তব্যের ঘর দেখুন’। সেই সূত্র ধরেই অনুসারীদের নতুন চ্যানেলে যাওয়ার পথ দেখিয়েছেন অভিনেত্রী। বলা যায়, প্রচারের দায়িত্বটাও একটু কৌশলে ভক্তদের হাতে তুলে দিয়েছেন তিনি!
‘নুসরাত ফারিয়া’ নামের চ্যানেলটিতে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে চারটি ভিডিও। সাবস্ক্রাইবারের সংখ্যা ১০৫।
প্রসঙ্গত,২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান দুই বাংলায়।













