• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে’, সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৬:৩৩
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৬:৩৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজদের উসকানি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের অপচেষ্টা রুখতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শক্ত হাতে দমন করতে হবে।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ও টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে’, সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে’, সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির

পোস্টে তিনি বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনও মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোনও শ্রমিকই এ ধরনের কাজে জড়িত হবেন না বলে বিশ্বাস করা হয়।

একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিনএকটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত: মাহদী আমিন
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা তৈরি হয়, তা ধ্বংস করার জন্য গভীর কোনও ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

এ পরিস্থিতিতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম