• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ১:৫০
আপডেট: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ১:৫০

960002536

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ চায় না বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই না, আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।’

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। সেখানে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি গ্রুপ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। তাদের কোনো গ্রুপ যাতে বাংলাদেশের সীমানায় না আসতে পারে সেজন্য বিজিবির টহল বাড়ানো হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা মনে করি, মিয়ানমার বাহিনী আমাদের সীমানায় আসবে না। আমরা যুদ্ধ চাই না, আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।

এর আগে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সামছুল আলমসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com