• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে আল-জাজিরার সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরাইল

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:২৫
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:২৫

অধিকৃত পশ্চিম তীরে আল-জাজিরার সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরাইল
 

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে আল জাজিরার সাংবাদিক মুনতাসের নাসেরকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ভোরে হেবরন শহরের কাছে দুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের একটি ভিডিওতে দেখা যায়, চোখ বাঁধা ও হাতকড়া পরানো অবস্থায় নাসেরকে একটি সামরিক যানের দিকে নিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনীর সদস্যরা। আল-জাজিরাকে সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুরা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ১৩ জনের বেশি ফিলিস্তিনির মধ্যে নাসেরও রয়েছেন। তাদের সবাইকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর দুরা এলাকায় নাসের ও তার ক্যামেরাম্যানের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর চাপ বাড়ার মধ্যে এ গ্রেপ্তারের ঘটনা ঘটল। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের হিসাবে, শুধু আগস্ট মাসেই ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের ৮৪টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার মধ্যে গ্রেপ্তার এবং হেফাজতে একজনের মৃত্যুর ঘটনাও রয়েছে। গত সপ্তাহে হেবরনে আল-গাদ টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালিয়েছিল ইসরাইলি বাহিনী। এর আগে ২০২৪ সালে পশ্চিম তীরের রামাল্লায় আল-জাজিরার ব্যুরো কার্যালয়েও অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় ইসরাইল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম