• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জাতীয় সংসদ সচিবালয়ের সংস্কার কার্যক্রমে পরামর্শক নিয়োগের সুপারিশ

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৪:২৭
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৪:২৭

জাতীয় সংসদ সচিবালয়ের সংস্কার কার্যক্রমে পরামর্শক নিয়োগের সুপারিশ
 

জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ এবং সে বিষয়ে পরবর্তী কমিশন বৈঠকে উপস্থাপনের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের অর্গানাইজেশনাল রিফর্ম এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদানের জন্য দু’জন অথবা ক্ষেত্রবিশেষে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়। পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ইউএনডিপির সাথে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা যেতে পারে মর্মেও সুপারিশ করা হয়।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচ্যসূচি অনুযায়ী শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে দৃঢ়ীকরণ করা হয়। অতঃপর জাতীয় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগ সস্পর্কিত অগ্রগতি কমিটিকে অবহিত করা হয়।

প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে এবং ১১-২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদের নিয়োগ প্রক্রিয়া জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় কমিটির সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা এবং মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন।

এতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম