• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানতে হবে বাংলাদেশকে: রাষ্ট্রদূত

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১:৫৬

হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানতে হবে বাংলাদেশকে রাষ্ট্রদূত
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, এই কৌশলগত নৌপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, ‘ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো দেশের পক্ষেই হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জ্বালানি পরিবহন সম্ভব নয়। হরমুজ পার হতে অবশ্যই ইরানের নির্দেশনা অনুসরণ করতে হবে।’

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপদ পারাপার নিশ্চিত করতে তিনি কাজ করছেন বলেও জানান।

এ সময় কোনো বাংলাদেশি জাহাজ ইতোমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে কি-না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এ-সংক্রান্ত গোপনীয় তথ্য শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেই রয়েছে।’

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে জলিল রহিমি বলেন, ‘এ নিয়ে ইরান, কাতার ও ওমানের পরিকল্পনা রয়েছে। তবে এ ক্ষেত্রে প্রধান শর্ত হলো, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়া।’

ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেন জলিল রহিমি। একই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত জানান, যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে।

ইরানের ওপর পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমানভাবে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম