• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৮:১২
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৮:১২

বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি, অস্ট্রেলিয়া শাখার
 

বিশেষ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে -বিএনপি, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ঐক্যের শাসন প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান নিয়ে আলোচনা করা হয়।
অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, অস্ট্রেলিয়া বিএনপির উপদেষ্টা নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. শাহ জে. মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডি. জেড. এম. হাসান বিন শফিক সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক(যুগ্ম সম্পাদক পদমর্যাদা) অমি ফেরদৌস, অস্ট্রেলিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ কাউন্সিলের সভাপতি আলমগীর ইসলাম বাবু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি সেলিম লকিয়ত, মোবারক হোসেন, নিগার এলাহি চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুকী নাদিম, সাংস্কৃতিক সম্পাদক(সহ-সাংগঠনিক সম্পাদক পদমর্যাদা) আরমান হোসেন ভুঁইয়া, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান খান মামুন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, শিল্প ও বাণিজ্য সম্পাদক কায়সার আহমেদ, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান তুহিন, অস্ট্রেলিয়া মহিলা দলের সদস্য সচিব হাসনা হেনা, অস্ট্রেলিয়া যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম শামীম. মো: তরিকুল ইসলাম মিঠু, অস্ট্রেলিয়া স্স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, অস্ট্রেলিয়া মহাদেশ জিয়া সাইবার ফোর্স-জেএডসিএফ এর সদস্য সচিব বাদশা বুলবুল, বিএনপি নেতা আরিফুল হক, রুহুল আমিন, ইনজিনিয়ার মো: হানিফ, সাইফুল ইসলাম, মফিজুল ইসলাম সাগর, খাজা দাউদ হোসেন , মোরাদ হোসেন মোহাম্মদ আলী , সাজেদুর রহমান মাহমুল হাসান ,প্রমুখ।
আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহি-জনতার অভ্যুত্থান, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা।
বিএনপির রাজনৈতিক মূল্যায়নে ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিন। দলটি প্রতিবছর দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে।
প্রবাসের মাটিতে আয়োজিত এ আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনা ও ঐক্য সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভায় বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, জাতীয় স্বার্থ ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের একটি উপলক্ষ হয়ে ওঠে।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম