• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান ট্রানশন

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:১১
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:১১

প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান ট্রানশন
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস। সোমবার (৯ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝু।

সাক্ষাতের সময় বাংলাদেশে ট্রানশনের চলমান ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন চীনা প্রতিনিধিরা।

বাংলাদেশে ট্রানশন গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে দেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অপরদিকে বর্তমান সরকারের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন ট্রানশনের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করার কথাও জানান তারা।

সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম