• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমি মাত্র দুজনকে বিয়ে করেছি : শাকিব খান

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ৫:৪০
আপডেট: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ৫:৪০

9660023653 1

আমি মাত্র দুজনকে বিয়ে করেছি : শাকিব খান

গোপন প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। তিনি বলেছেন, আমি শতাধিক ছবিতে অভিনয় করেছি।

তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দু’জনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে, সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কী মুখ বন্ধ করে রাখত?

তিনি আরও বলেছেন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না। সুন্দর সংসার, আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয়, কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।

একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নায়ক শাকিব খান।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বুবলীর সঙ্গে শাকিব খানের নাম জড়িয়ে নানা কথা শোনা য়ায়। তাদের বিয়ে ও সন্তানের প্রসঙ্গও উঠে আসে বারবার। তবে তা এতোদিন গুঞ্জন হিসেবেই আলোচনায় ছিল। অবশেষে সম্প্রতি তিনি স্বীকার করে নিয়েছেন বুবলীর সঙ্গে বিয়ে হয়েছে এবং শেহজাদ খান বীর তারই ছেলে। এরপর থেকেই আলোচনায় ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

সাক্ষাৎকারে দুই সন্তান জয় ও বীরের প্রসঙ্গে শাকিব খান বলেন, দু’জনই আমার আদরের সন্তান। আমি আমার দুই ছেলেকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই ছেলেকেই সমান দেখভাল করে যাব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com