মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। তার দাবি, ইরানের অর্থ ও প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের অর্থ, শত শত কোটি ডলার এবং তাদের প্রণালি এখন আমাদের হাতে রয়েছে।’
এ ছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে ডেমোক্র্যাটদের শাসনাধীন এলাকায় ব্যাপক দুর্নীতি ও অপরাধ সংঘটিত হচ্ছে। এসব বিষয়ে ভ্যান্সের পূর্ণ মনোযোগ দেওয়া উচিত।













