• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সৌদিতে হুথি হামলা চলতে থাকলে বিশ্বের ২০০ কোটি মুসলিম বসে থাকবে না

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৫:৩৯
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৫:৩৯

সৌদিতে হুথি হামলা চলতে থাকলে বিশ্বের ২০০ কোটি মুসলিম বসে থাকবে না
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সৌদি আরবে হামলার দায়ে ইয়ামানের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ এবং ওআইসির হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা। তারা বলেন, সৌদি আরবের ওপর আক্রমণ অব্যাহত থাকলে বিশ্বের ২০০ কোটি মুসলমান বসে থাকবে না। কারণ মক্কা ও মদিনা হচ্ছে মুসলমানদের আবেগের জায়গা। তাই মহানবী (সা.)-এর জন্মস্থানে এ ধরনের হামলা অব্যাহত থাকলে আমরা প্রয়োজনে সৌদি আরবের পাশে দাঁড়াবো।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার পর সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেছেন দলটির নেতারা।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিব উল্লাহ মিয়াজী বলেন, মক্কা, মদিনাসহ গোটা আরব দেশ মুসলমানদের কাছে পবিত্রতম স্থান। তাই হুথিদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে। তিনি প্রতিটি ইমানদার মুসলমানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, হুথি সন্ত্রাসীদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ওমরাহ যাত্রীরাও রেহাই পাচ্ছে না। বাংলাদেশের দুই জন প্রবাসী শহীদ হয়েছেন। তাই সন্ত্রাসী এই সংগঠনটির বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে প্রতিবাদ জানানো ইমানের দাবি। তিনি এ ব্যাপারে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম