• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সরকার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:১৬
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:১৬

সরকার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে অ্যাটর্নি জেনারেল
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সরকার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য নানা রকম আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত আইন সংস্কার বিষয়ক অংশীজন পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-উত্তর বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকারের অভিযাত্রা শুরু হয়েছে, সে সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। প্রশাসনিক জটিলতা ও বিদেশি বিনিয়োগকারীদের হতাশ করার যে সমস্ত কার্যক্রম ইতোপূর্বে বাংলাদেশে প্রচলিত ছিল, এখন সেটা থেকে উত্তরণ সম্ভব হবে।

সরকার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এবং বিদেশি বিনিয়োগকে সুরক্ষা দেওয়ার জন্য নানা রকম আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন উল্লেখ করে এটর্নি জেনারেল বলেন, আমরা চাই, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে বিদেশি বিনিয়োগ যেন সুরক্ষিত হয় এবং দেশের মানুষের আরও চাকরির সুযোগ তৈরি হয়।

আজকের পরামর্শ সভার প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন। এছাড়া পরামর্শ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপ মাইকেল ক্রেজার ও বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস। পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম