• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনে পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশ

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৬:০৭
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৬:০৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনে পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনায় ডিপিডিসির প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা সন্তোষজনক না হওয়ায় পুনরায় জরিপের নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে সমীক্ষা সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নিয়ে ডিপিডিসির ত্রিমাত্রিক উপস্থাপনা প্রদর্শন করা হয়। সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সৌর প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত জায়গা নিয়ে আলোচনা হয়। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত ক্ষমতা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যুতের অপচয় রোধে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনে সোনালী ব্যাংকের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়। বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলেও পৃথক সাব-মিটার স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি ও ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয় যাচাইয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সভায় প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ব্যবহার ও পরিচালনা নিয়ে আলোচনা হয়। পার্লামেন্ট মেম্বার ক্লাবের ইজারাদাতা ও ইজারাগ্রহীতার চুক্তি পুনর্বিবেচনায় আপত্তি জানিয়ে বিষয়টি স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত হয়। সভায় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম