শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির বাংলা সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম।
অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপির রাজনৈতিক অভিযাত্রা এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মূল বক্তব্য শেষে ক্যামব্রিজ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় অংশগ্রহণকারীদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন এনসিপির আহ্বায়ক।












