• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দেশে আজ গণতন্ত্র হুমকির মুখে: জেবেল গানি

প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ৮:২১
আপডেট: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ৮:২১

 

দেশে রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

তিনি বলেন, রাজনৈতিক কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগণ দুর্নীতি ও দুবৃর্ত্তায়নের কারণে অতিষ্ট। এ অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে প্রয়োজন বিকল্প দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।

শুক্রবার (৭ অক্টোবর) নীলফামারীর ডিমলা ভবন প্রাঙ্গণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এদিন ডিমলা উপজেলার জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজুর নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মীর ন্যাপে যোগ দেন।

এসময় জেবেল রহমান গানি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার দায়িত্ব রাজনীতিকদের, বিশেষ করে যারা চালকের আসনে আছেন তাদের। আর গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে সেটা রাজনীতিকদের ভুল ও গোঁয়ার্তুমির কারণেই হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার অন্যতম পূর্বশর্ত হলো সংলাপ-সমঝোতা ও পরমতসহিষ্ণুতা বলে জানান ন্যাপ চেয়ারম্যান।

তিনি বলেন, রাজনৈতিক নেতাদের দ্রুত সংলাপে বসে সংকটের সমাধান করতে হবে। দেশকে বিপর্যয় থেকে রক্ষা করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বর্তমানে দেশে এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। রাজনীতি শূন্য এই পরিস্থিতি কোনো অবস্থায়ই দেশের জন্য মঙ্গলজনক নয়।

তিনি বলেন, রাজনৈতিক শূন্যতার সুযোগে ধর্মান্ধ উগ্র শক্তি মাথাচাড়া দিয়ে উঠার সব লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে শাসক গোষ্ঠীসহ রাজনৈতিক শক্তিগুলোর কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না।

বাংলাদেশ ন্যাপ ডিমলা উপজেলা সমন্বয় কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক আবদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য মোফাক্কারুল ইসলাম পেলবের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি, বক্তব্য রাখেন দলের প্রবীণ নেতা ওয়াহেদুর রহমান, লুৎফর রহমান প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম