• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ময়মনসিংহে যুবদলের ৩ আংশিক কমিটি ঘোষণা

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:১৭
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১২:১৭

ময়মনসিংহে যুবদলের ৩ আংশিক কমিটি ঘোষণা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ মহানগর জাতীয়তাবাদী যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জোবায়ের হোসেন শাকিলকে সভাপতি এবং মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এ কমিটির অন্যারা হলেন সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম রবিন (তানভীর আহমেদ রবিন), শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শিপু।

ময়মনসিংহ দক্ষিণ জেলার সাত সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটিতে আবু সাইদ ফারহানকে সভাপতি এবং নাইমুল করিম লুইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উত্তর জেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্টি আংশিক কমিটিতে সুজাউদ্দৌলা সুজা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু।

তবে ঘোষিত কমিটিতে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটি অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম