• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:২৬
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:২৬

আ.লীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রানা গ্রেফতার
 

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার রানা তাজউদ্দিন খানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর গুলশানের নিকেতন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।

এসআরবির একটি সূত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে রাজধানীর নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবির একটি দল। একপর্যায়ে নিজ বাসা থেকে রানা তাজউদ্দিন খানকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

রানা তাজউদ্দিন খানের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোনা গ্রামে। তার বাবা সুরুজ আলী খান এবং মা মনোয়ারা আক্তার। নেত্রকোনার সন্তান হলেও রাজনৈতিক ও পারিবারিক পরিচয়ের কারণে তিনি জাতীয় পর্যায়েও আলোচিত।

রাজনীতিতে রানা তাজউদ্দিন খানের সক্রিয়তার পরিচয় পাওয়া যায় ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। ওই সময় তিনি নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তখন তিনি দলটির আইনবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে পরিচিত ছিলেন। নির্বাচনি প্রচারের অংশ হিসেবে নেত্রকোনা সদর ও বারহাট্টার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছিলেন তিনি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেন।

সেই সময় এক সাক্ষাৎকারে রানা তাজউদ্দিন খান দাবি করেছিলেন, বিগত পাঁচ বছরে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজারের বেশি মানুষকে অনুদান দিয়েছেন। বিভিন্ন দুর্যোগ, ঈদ ও পূজায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও জানিয়েছিলেন। তবে শেষপর্যন্ত ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম